কৃষ্ণচরন গোম্বামীর তিরোধান তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্ত্তন আগামী ১০ মার্চ

স্টাফ রিপোর্টার
শ্রীশ্রী কৃষ্ণচরণ গোম্বামীর ৮৬তম তিরোধান তিথি উদযাপন উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের লীলা কীর্ত্তন মহোৎসব অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ শুক্রবার। এ উপলক্ষে ৯ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টায় শ্রীহট্ট হরিসভার পরিচালনায় শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ, রাত ৮টায় রতন মণি দাস বাবুলের পরিবেশনায় মহোৎসবের অধিবাস।
১০ মার্চ শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে শুরু হবে অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্ত্তন মহোৎসব। লীলামৃত বিতরণে শ্রীশ্রী রাধা শ্যামসুন্দর সম্প্রদায়, নিরঞ্জন দাস, রতন মণি দাস বাবুল সহ বিশিষ্ট কীর্ত্তনীয়া দল।
১১ মার্চ শনিবার বেলা ১১টায় রতন মণি দাস         বাবুলের পরিবেশনায় দধিভান্ড ভঞ্জন ও পূর্ণা।
অনুষ্ঠানে যোগদান করে প্রভুপাদের কৃপাশীর্বাদ ও মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শ্যামহাট আশ্রম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জগদীশ দে (রানা) ও সম্পাদক মিন্টু রঞ্জন ধর।