কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও শ্রীধাম বৃন্দাবন থেকে ১০৮ প্রভুপাদ মুরারী দাস বাবাজীর সুনামগঞ্জে আগমন উপলক্ষে ২ দিন ব্যাপী মহোৎসবের আয়োজন করা হয়েছে। কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের আয়োজনে নতুন পাড়া রাধাকৃষ্ণ মন্দিরে আগামী শুক্রবার ভোর ৫টায় মঙ্গল আরতি, সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের মাঙ্গলিক উদ্বোধন করবেন মনমোহন দাশ, সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীমদভাগবত প্রবচন করবেন ১০৮ প্রভুপাদ মুরারী দাস বাবাজী। রাত ৮টায় শ্রীঅদ্বৈত আচার্য্যরে আবির্ভাব তিথি উদযাপন, নাম কীর্ত্তন ও প্রসাদ বিতরণ।
শনিবার সকাল ৭টায় হরিনাম সংকীর্ত্তন সহকারে নগর পরিক্রমা, সাড়ে ১০ টায় দীক্ষা দান, সন্ধ্যা ৬টায় শ্রীমদভাগবত প্রবচন, রাত ৮টায় কৃষ্ণ অনুরাগী সম্মাননা স্মারক প্রদান, নাম কীর্ত্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি
- ছাতকে ইসলামীক ফাউন্ডেশনের শিশু-কিশোর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ছাতকে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি


