কেক কেটে বিশ্বকাপ জয় উদযাপন আর্জেন্টাইন সমর্থকদের

স্টাফ রিপোর্টার
ফিফা বিশ্ব ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা সহ বিভিন্ন ফুটবল দলকে নিয়ে মাসব্যাপী উন্মাদনা ছিলো দেশব্যাপী। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর এই উন্মাদনার মাত্রা বেড়েছে আরও বেশি। পতাকার আদলে বিশাল কেক কেটে আর্জেন্টিনার বিশ্বজয়ের আনন্দ উদযাপন করেছে সুনামগঞ্জের আর্জেন্টাইন সমর্থকেরা।
বুধবার বিকেলে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে কেক কাটার আয়োজন করা হয়। কেকে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা, মেসি সহ ফুটবলের ছবিও আঁকা ছিলো। কেক কাটার আগে সাদা নীল রঙের ধোঁয়া (স্মোক গ্রেনেড) উড়ানো হয়। এসময় আর্জেন্টিনা-মেসি, বাংলাদেশ-আর্জেন্টিনা সহ নানান স্লোগানে মুখরিত হয় যাদুঘর প্রাঙ্গণ।
আরেক আর্জেন্টিনা সমর্থক তামিম রায়হান বললেন, আমরা ব্রাজিলকে দেখিয়ে দিয়েছি আমরাই সেরা।
সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহসান জামিল আনাছ বললেন, ১৯৮৬ সালের পর আমাদের প্রিয় দল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের বিশ্বাস ছিলো আমরা চ্যাম্পিয়ন হব। আল্লাহ আমাদের চ্যাম্পিয়ন করিয়ে দিয়েছেন।


এসময় আরো উপস্থিত ছিলেন আর্জেন্টিনা সমর্থক সাংবাদিক বিন্দু তালুকদার, দেওয়ান গিয়াস চৌধুরী, এ আর জুয়েল, বাঁধন সুনামগঞ্জ সরকারি কলেজের সভাপতি শামিম আহমেদ, নাট্যকর্মী জিহান জোবায়েরসহ অনেকেই।