কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মির্জা রাকিব আহমদ সুমন, সদর থানা ছাত্রলীগ নেতা সুহেল আহমদ বিপ্লব, রাহাত, কাওছার, সুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা শাখার আহবায়ক ও জেলা ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও যুবলীগ নেতা হাসান বখত, জেলা ছাত্রলীগ নেতা মারুফ বিল্লাহ, রাবিন, আকাশ, সৈকত, রাব্বি, সালমান, অনিক, পৌর ছাত্রলীগ নেতা দুর্জয় দত্ত পুরকায়স্থ, বদরুল, রাইভি প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

