স্টাফ রিপোর্টার
সার্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে নাট মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার নাট মন্দির নির্মাণ কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এ সময় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আমেরিকা প্রবাসী সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু সহ মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


