কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা কৃষক লীগের মোমবাতি প্রজ্জ্বলন

স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেছে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনাসভা     
অনুষ্ঠিত হয়। মোমবাতি প্রজ্জ্বলনের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জেলা কৃষক লীগের আহবায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, আওয়ামী লীগ নেতা ইয়াকুব বখত বহলুল, জেলা পরিষদের সদস্য অ্যাড. আব্দুল আজাদ রুমান, জেলা শ্রমিক লীগের আহবায়ক সেলিম আহমদ, সদস্য সচিব সাইদুল ইসলাম মুবিন, জেলা কৃষক লীগের সদস্য মাইনুল হক, মফিজুল হক, অরুণ চন্দ্র দে, রিংকু চৌধুরী, সালমা খানম চৌধুরী, রফিকুল ইসলাম কালা মিয়া, কুতুব উদ্দিন, কৃষক লীগ নেতা আব্দুল হক, নুরুল হাসান, হেমন্ত তালুকদার, আব্দুল মজিদ, তাহা চৌধুরী, অনুকুল তালুকদার, জসিম উদ্দিন, যুবলীগ নেতা জমিরুল হক পৌরব, সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার বিপ্টু, জেলা ছাত্রলীগ নেতা রাজু দেবনাথ, আহমেদ আল মাহবুব, রয়েল আহমদ তালুকদার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের দোয়ারাবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক বায়েজিদ বুস্তামি প্রমুখ।