স্টাফ রিপোর্টার
বর্ষীয়ান রাজনীতিবীদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সুরঞ্জিত সেনগুপ্ত স্বরণ নাগরিক কমিটির উদ্যোগে স্বরণ সভার আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ.আ.ম.স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন
আমু, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার, সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্ত, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য ড. নিম চন্দ্র ভৌমিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন, কেন্দ্রীয় মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুদীপ রায় নন্দী, এমপি পংকজ দেবনাথ, এমপি মুহিবুর রহমান মানিক, কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদক বিষয়ক অ্যাড. শামীমা শাহরিয়ার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
- অনলাইনে ভ্যাট নিবন্ধন না করলে ব্যবসা বন্ধ
- রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সফর- সাংবাদিকদের সাথে চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়


