Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
কে কোন দলের বা মতের সেটি বড় কথা নয় আমরা একে অন্যের ভাই আমাদের পরিচয় আমরা হবিগঞ্জি মোতাছ্ছিরুল ইসলাম – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

কে কোন দলের বা মতের সেটি বড় কথা নয় আমরা একে অন্যের ভাই আমাদের পরিচয় আমরা হবিগঞ্জি মোতাছ্ছিরুল ইসলাম

লন্ডন প্রতিনিধি
আমাদের লক্ষ্য ও  উদ্দেশ্য এক এবং অভিন্ন, কে কোন দলের বা মতের সেটি বড় কথা নয় আমরা একে অন্যের ভাই, আমাদের  বড় পরিচয় আমরা হবিগঞ্জি। এ মন্তব্য হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ মোতাছ্ছিরুল ইসলামের। গতকাল ( ২৮ জুন)  ইষ্ট লন্ডনের একটি রেষ্টুরেন্টে হবিগঞ্জ ইয়োথ এসোসিয়েশন ইউকে আয়োজিত বৃটেনে বসবাসরত হবিগঞ্জবাসীর সম্মানে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন।
তিনি বলেন প্রতিষ্টালগ্ন থেকে হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকে ব্যতিক্রমী কর্মকান্ডের জন্যে প্রশংসিত হয়েছে।  
হবিগঞ্জ ইয়োথ এসোসিয়েন ইউকের প্রেসিডেন্ট সাবেক ছাত্র নেতা নূর উদ্দিন চৌধুরী বুলবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামসুল ইসলাম মঞ্জু‘র সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হবিগঞ্জ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট একাউনটেন্ট মাহমুদ এ রঊফ, সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী, কেমডেন কাউন্সিলের সাবেক মেয়র ফারুক আনসারী, অধ্যাপক জহিরুল হক শাকিল, ড. মোহাম্মদ নূরুল আলম, সালাউদ্দিন তাহির, ইঞ্জিনিয়ার বাবু সুশান্ত দাস গুপ্ত।
সংগঠনের কর্মকান্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলার জাকারিয়া চৌধুরী, জালাল উদ্দিন জালাল, বাকি বিল্লাহ, অজিত লাল দাস, সৈয়দ মোস্তাক আহমদ, ব্যারিষ্টার কিবরিয়া,  জাকারিয়া চৌধুরী, গোলাম কিবরিয়া, লিংকন, বাচ্চু প্রমুখ।
সভাপতির বক্তব্যে নূর উদ্দিন চৌধুরী  বুলবুল বলেন আজ থেকে তিন বছর পূর্বে কয়েকজন উদ্যোমী তরুনের মাধ্যমে সংগঠনটির যাত্র শুরু হয়েছিল। বর্তমানে এর সদস্য সংখ্যা তিনশত ছাড়িয়ে গেছে। আমাদের পরিকল্পনা বৃটেনের প্রতিটি শহরে এর শাখা চালু করা। এই সংগঠনের সদস্যদের সকলেই কর্মে বিশ্বাসী। ইতিমধ্যেই আমরা সফল ভাবে কয়েটি প্রজেক্ট বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি।