স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে। সোমবার সকাল ৭টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত শহীদ শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এরপর একে একে জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, সুনামগঞ্জ পৌরসভা, জেলা শিল্পকলা একাডেমি, জেলা ক্রীড়া সংস্থা, সুনামগঞ্জের সরকারি আইন কর্মকর্তা ও সরকারি কৌশলী, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জেলা কারাগার, জেলা শিশু একাডেমি, সড়ক বিভাগ, সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাদ্য বিভাগ, সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড, খায়রুল কবির রুমেন, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন সহ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যগণ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শেখ রাসেল দিবসের কেন্দ্রীয় মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় ‘শেখ রাসেল: দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ শীর্ষক সেমিনার, প্রেজেন্টেশন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-ইমরান রুহুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মো. ফরিদুল হাসান. অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশের আর কোন শিশুর জীবনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। কোন শিশুকে যেন এভাবে জীবন দিতে না হয়। তাদের জীবন যাতে সুন্দর হয়। কারণ, একজন শিশুকে হত্যা করা মানেই লাখো কোটি শিশুর জীবনকে শংকায় ফেলে দেয়া। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল যখন মাত্র বুঝতে শিখেছিলো নেতৃত্ব, অধিকার ও স্বাধীকারের মূল্য তখন তাকে হত্যা করা হয়।
শেখ রাসেল দিবস উপলক্ষে জেলায় স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবসমূহ হতে শ্রেষ্ঠ ৩টি ল্যাবকে পুরস্কার প্রদান করা হয় এবং ‘আমার প্রিয় রাসেল’ বিষয়ে প্রেজেন্টেশন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে পুরস্কার প্রদান করা হয়।
এদিকে দুপুরে সরকারি শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এছাড়াও শহীদ রাসেলের আত্মার শান্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিকালে সুনামগঞ্জ লোক সংস্কৃতি সংগ্রহশালায় অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
সুনামগঞ্জ জেলা পরিষদের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়ির সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা পরিষদের সদস্য মো. হোসেন আলী, সদস্য সজল আহমদ, জেলা ছাত্রলেিগর যুগ্ম সাধারণ সম্পাদক হারুন মিয়া, ছাত্রলীগ নেতা সাফায়াত জামিল ও জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. পাভেল আহমদ প্রমুখ।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নোমান বখত পলিনের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, নুরুল ইসলাম বজলু, মমরাজ হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সহ সভাপতি ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক দেলুয়ার আহমদ, প্রচার সম্পাদক আব্দুর রাজ্বাক, যুবলীগ নেতা জয়ন্ত, অভিজিৎ চৌধুরী, সুব্রত তালুকদার জুয়েল, জীবন তালুকদার, ইমন রায়, রুপন পাল, জেলা ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র, সদর উপজেলা ছাত্রলীগ নেতা রোহান আহমদ, প্রানেশ দাস প্রমুখ।
সুনামগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে দুপুরে জেলা কৃষক লীগের কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম সফিক, জুনেদ আহমদ, সদস্য সচিব বিন্দু তালুকদার, যুগ্ম আহ্বায়ক শাহ আলম শেরুল, জেলা কৃষক লীগের সদস্য আনোয়ারুল হক, রফিকুল ইসলাম কালা মিয়া, মেহেদী হাসান চৌধুরী রাসেল, সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, সদস্য সচিব মেহেদী হাসান, সদস্য নুরুল আমিন, এরশাদ মিয়া, শাহ আলম দেলোয়ার, রিঙ্কু কুমার কর, সুব্রত কুমার কর, রুবেল মিয়া, সাইফুল ইসলাম সাইফ, মো. শাহজাহান মিয়া, জাহিদ হাসান পিয়াল, সুবন আহমেদ, জেলা শেখ রাসেল শিশু কিশোর স্মৃতি পরিষদের সভাপতি এম,এ আরমান অপি, সাধারণ সম্পাদক শোয়েব আহমদ প্রমুখ।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সুনামগঞ্জ জেলা ও সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।


