কোল ড্রিংকের সঙ্গে নেশাজাতীয় দ্রব্যে মিশিয়ে ধর্ষণের চেষ্টা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে কোল ড্রিংকের সঙ্গে নেশাজাতীয় দ্রব্যে মিশিয়ে পরিবারের লোকজনকে পান করিয়ে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ শাহিন আহমদ (২৮) ওরফে সুনু মিয়া নামের এক যুবককে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার মিরপুর ইউনিয়নের গড়গড়িয়া (শরিফপুর আইজলা) গ্রামের মৃত. আব্দুর রবের ছেলে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত শাহিন আহমদ ওরফে সুনু মিয়াকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, উপজেলার মিরপুরের শরিফপুর আইজলাবাড়ীর এলাকার জনৈক গৃহবূধ বাড়ীতে বোরো জমিতে কাজ করার জন্য ওই গৃহবধূর ছোট বোনের স্বামী সুনামগঞ্জ সদরের মনপুর গ্রামের মৃত. শফর আলী ছেলে জালাল মিয়া (৩০) কয়েকদিন আগে ওই নারীর বাড়িতে আসে। গত ১০ অক্টোবর রাত ৮টার দিকে জালাল মিয়া এবং গৃহবধূর ভাসুরের ছেলে শাহিন আহমদ একটি কোল ড্রিংক নিয়ে আসে। গৃহবধূর স্বামী ও তার আট বছরের ছেলে ড্রিংক পান করে বসতঘরের অন্য একটি কক্ষে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে শাহিন ও জালাল ওই বৃহবধূর শয়নকক্ষে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে লম্পট শাহিন ও জালাল পালিয়ে যায়।
এ ঘটনায় ওই নারী সোমবার জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে গৃহবধু উল্লেখ করেছেন, ওই রাতে তার স্বামী ও সন্তান ড্রিংক পান করলেও তিনি করেননি। কোল ড্রিংকসে নেশা জাতীয় দ্রব্য মিশানো হয়েছিল।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ওই নারীর লিখিত অভিযোগের শাহিন আহমদকে গ্রেপ্তার মঙ্গলবার সকালে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা জজ আদালতের জগন্নাথপুরের বিজ্ঞ বিচারক শুভদীপ পালের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে নির্যাতিতা নারী বাদি হয়ে মামলা করেছেন।