কোয়ারেন্টিনে থেকে মুক্তি পেলেন আরও ১১৮ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ১০ জন। হোম কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে ১১৮ জনকে। বর্তমানে ৪২০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। নতুন করে আইসোলেসনে গেছেন ৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ২ জন। এছাড়াও আরো ৮জন প্রবাসী সুনমগঞ্জে এসেছেন। বৃহস্পতিবার জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে গত বুধবার রাতে সুনামগঞ্জে আরো ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদেও মধ্যে তাহিরপুর উপজেলার ৩জন। নতুন ২ ও পুনরায় নমুনা পরীক্ষায় আরেকজনের নমুনা পওেজটিভ এসেছে।

অদ্যাবদি মোট কোয়ারেন্টিনে এসেছেন ৪৪৭৭ জন। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৪০৫৭ জন। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৬১৭ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন মোট ২৫ জন এবং আইসোলেসনে গেছেন ৬৮ জন।
এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ ৬ জন।

গত ১ মার্চ থেকে বিদেশ থেকে জেলায় এসেছেন ২৪৭১ জন। ঠিকানা চিহ্নিত করা হয়েছে ২৩৬৪ জনের। এদের মধ্যে ১০৭ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।

উল্লেখ্য, করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছাড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ১ টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।