কোয়ালিটি ফিডস কোম্পানির উদ্যোগে মৎস্য খামার ব্যবসায়ীদের সেমিনার

স্টাফ রিপোর্টার
কোয়ালিটি ফিডস লিমিটেড এর উদ্যোগে সুনামগঞ্জ অঞ্চলের পরিবেশক ও বিভিন্ন এলাকার মাছের খামার ব্যবসায়ীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সুনামগঞ্জ সদর উপজেলাসহ বিভিন্ন এলাকার শতাধিক মাছের খামার ব্যবসায়ী ও মৎস্য চাষী অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও কোয়ালিটি ফিডস লি. এর মার্কেটিং অফিসার ডা. সারোয়ার আহমদের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য  রাখেন কোয়ালিটি ফিডস লি. এর সিনিয়র মার্কেটিং অফিসার জাহিদুর রহমান।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র পরিচালক নূরুল ইসলাম বজলু, এনামুল হক এনাম, কোয়ালিটি ফিডস এর সিলেটের পরিবেশক দিলোয়ার হোসেন, অ্যাড. রনক আহমদ, কোয়ালিটি ফিডস লি.এর সুনামগঞ্জ জেলা পরিবেশক আবু সাদাত টিটু, জামালগঞ্জ উপজেলার পরিবেশক মারুফ হোসেন প্রমুখ।
সেমিনারে মৎস্য খামার চাষীদের উদ্দেশ্যে মাছের খামার তৈরি ও মাছ চাষের উপর বক্তব্য রাখেন কোয়ালিটি ফিডস লি. এর সিলেট অঞ্চলের আঞ্চলিক জোনাল অফিসার মাজহারুল ইসলাম। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কোয়ালিটি ফিডস লি. এর মার্কেটিং অফিসার সত্যজিৎ দাস।
সেমিনারে মাছ চাষ ও পুকুর নিয়ে মাছ চাষী ও খামার ব্যবসায়ীদের নানা প্রশ্নের জবাব দেন কোয়ালিটি ফিডস লি. এর সিলেট অঞ্চলের আঞ্চলিক জোনাল অফিসার মাজহারুল ইসলাম। সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বে তিনজন উত্তরদাতা চাষীকে পুরস্কার প্রদান করা হয়।