সু.খবর ডেস্ক
কলম্বো টেস্টে ধৈর্যশীল ব্যাটিং করা মুশফিক পৌঁছেছেন ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ে। ৬৪৪ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে টেস্টে ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশ অধিনায়ক আছেন ২৮তম স্থানে।
তার সঙ্গে ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ে উঠে এসেছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। কলম্বো টেস্টে ৫ উইকেট নেওয়া মুস্তাফিজুর ২০ ধাপ উন্নতিতে আছেন বোলারদের সেরা র্যাংকিংয়ে ৪৭ নম্বরে। তার ক্যারিয়ারসেরা রেটিং পয়েন্ট হলো ৩৬০।
বোলিংয়েও এক ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৬৩৮ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে বাংলাদেশের এ অলরাউন্ডার। আর অশ্বিনকে টপকে বোলারদের র্যাংকিয়ে এক নম্বরে উঠে এসেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
অবস্থান না বদলালেও শ্রীলংকার সঙ্গে সিরিজ ড্র করায় পাঁচটি রেটিং পয়েন্ট যোগ হওয়া বাংলাদেশ আছে নয় নম্বরেই। টাইগারদের রেটিং পয়েন্ট ৬৬, ওয়েস্ট ইন্ডিজের (৬৯) চেয়ে তিন পয়েন্ট কম। র্যাংকিংয়ে ক্যারিবীয়রা আছে ৮ নম্বরে।


