ক্রাশিং চুনাপাথর বিক্রির প্রতিবাদে ছাতকে ব্যবসায়ীদের সভা

ছাতক প্রতিনিধি
সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ হোলসিম কর্তৃক খোলাবাজারে ক্রাশিং চুনাপাথর বিক্রির প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কার্গো, বাল্কহেড, ইঞ্জিন চালিত নৌকাসহ সকল প্রকার নৌ-পরিবহনে লাফার্জ পণ্য পরিবহন না করার জন্য সমাবেশ থেকে অনুরোধ করা হয়।
পাশাপাশি আগামী ৪ এপ্রিলের ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রি বন্ধ না করা হলে লাফার্জ হোলসিমের পণ্য পরিবহনে সড়ক ও নৌ-পথ বন্ধ করা সহ লাফার্জ পণ্য বর্জন করার হুমকি দেয়া হয় সমাবেশ থেকে। ছাতক শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় বুধবার বিকেলে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ এসব ঘোষণা দেন বক্তারা।
ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক, ছাতক লাইস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও এফবিসিসিআই’র ভূমি মন্ত্রণালয় কমিটির চেয়ারম্যান আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী।
অধ্যাপক ফখর উদ্দিন স্বপন ও ইর্র্ম্পোটার মুহাম্মদ শাহরীয়ার ইনুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাতক সরকারী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক পৌরসভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, জেলা ন্যাপের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ফজুল মিয়া চৌধুরী, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ছাতক লাইস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সেক্রেটারী অরুন দাস, পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামছু মিয়া, কোম্পানীগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপের মুজিবুর রহমান মিন্টু, লোভাছড়া পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিম উদ্দিন, ব্যবসায়ী মাওলানা আকিক হোসাইন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাজী আনোয়ার মিয়া আনু, নূর উদ্দিন, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, শফিকুল হক, হাজী ছালেক মিয়া, জেলা রড-সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি কয়েছ আহমদ, ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী, নৌ-পরিবহন ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল চৌধুরী, বালু ব্যবসায়ী সংগঠনের সাবেক সাধারন সম্পাদক সামছু মিয়া, ব্যবসায়ী আব্দুল মোনায়েম, লেবার সর্দার সমিতির সভাপতি তজম্মুল আলী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী আবুল হাসান।