ক্রীড়া জগতে বাঙালি জাতি ইতিহাস সৃষ্টি করছে -এমপি রতন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, ‘সোনার বাংলার ছেলেমেয়েরা খেলাধুলায় শুধু জাতীয় পর্যায়ে নয় এখন বিশ্বের নামিদামী খেলোয়ারদের হারিয়ে সুনাম অর্জন করছে। ক্রীড়া জগতে বাঙালি জাতি ইতিহাস সৃষ্টি করছে। তাই সরকার প্রাইমারি স্কুল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছে। সরকার চাইছে গ্রাম পর্যায় থেকে একজন খেলোয়ারের প্রতিভা যেন বিকশিত হয়।’
তাহিরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে কলাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় রতনশ্রী পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে হারায় এবং বঙ্গমাতা গোল্ডকাপে কলাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় উজান তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান,  
সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, দীপক কান্তি তালুকদার, রঞ্জু মুখার্জি প্রমুখ।