সব্যসাচী ক্রীড়াবিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মো. ফজলুল হকের স্মরণ সভা জেলা ক্রীড়া সংস্থা ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্যারামাউন্ট ক্লাবের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ক্রিকেটার ও সিনিয়র আইনজীবী অ্যাড. রোকেস লেইস। অ্যাড. এনাম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, প্রবাসী নেতা ও গীতিকার ইসতিয়াক রূপু, ডি.এস.এ সহ-সভাপতি অ্যাড. মো. নানু মিয়া, পারভেজ আহমদ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ, ডি.এস.এ সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, রথীন্দ্র চন্দ্র ধর, ইসতিয়াক শামীম, অধ্যক্ষ শেরগুল আহমদ, মো. মুক্তাদির হোসেন, শাহ আবু জাকের, কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, সৌমিতি রায়, মো. আব্দুল আলী, জি.এম তাশহীজ, দবির উদ্দিন, ওয়াসিম বখত প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা সদ্য প্রয়াত মো. ফজলুল হকের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অত্যন্ত বড় মাপের মানুষ ছিলেন মো. ফজলুল হক। সুনামগঞ্জের খেলাধুলার ইতিহাস লিখতে গেলে উনার কথা স্মরণ করতে হবে। তিনি ভাল ফুটবল খেলতেন। সুনামগঞ্জের ইতিহাসে সেরা বোলার ছিলেন। যতদিন ব্যাডমিন্টন খেলেছেন ততদিনই চ্যাম্পিয়ন হয়েছেন। টেবিল টেনিস ও ক্যারাম খেলায় ছিলেন অপ্রতিদ্বন্দ্বি। খেলাধুলার বাইরেও তিনি ছিলেন সহজ, সরল ও অতিথি পরায়ণ।
সভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি


