ক্লিন রিভার বাংলাদেশ’র পরিচিতি ও সভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরের সামনে “ক্লিন রিভার বাংলাদেশ” এর মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ জেলার সকল সদস্যদের উপস্থিতিতে কো-ক্যাপ্টেন ও প্রার্থী নির্বাচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্যাপ্টেন মো. আবু তালহা। নির্বাচিত কো- ক্যাপ্টেনগণ হলেন, লজিস্টিক কো-ক্যাপ্টেন মো. শাহরিয়ার ইউসুফ আহমদ (১৯), কো-ক্যাপ্টেন ক্রিয়েটিভ আব্দুল করিম (২০) এবং সহযোগী মনোয়ার হোসাইন সিদ্দিকী (১৮),কো-ক্যাপ্টেন সোশ্যাল মিডিয়া মো. আব্দুল মান্নান (২৫), কো-ক্যাপ্টেন রিপোর্টিং শাহীন মিয়া (২১),কো-ক্যাপ্টেন ফটোগ্রাফি তরিকুল ইসলাম (২০),কো-ক্যাপ্টেন রিসিপশন নাসরিন আক্তার (১৮)।