ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে সাত মার্চ পর্যন্ত সরকারি হিসাবে পাঁচ হাজার ১৫ হেক্টর ফসলি জমি ডুবেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২০ হাজার কৃষক। এই কৃষকদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জরুরি সহায়তা বিতরণ শুরু হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
জানানো হয়, দিরাই—শাল্লার ১০০০ কৃষককে শনিবার চাল—ডালসহ নিত্যপণ্য তুলে দেওয়া হয়েছে। রোববার জামালগঞ্জ—ধর্মপাশার কৃষককে আরও ১০০০ বস্তা খাবার দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ১১ উপজেলার কৃষকের জন্য ১১০ মে.টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে দ্রুতই এই চাল বিতরণ করা হবে। সরকার কৃষকের পাশে আছে বলে জানান তিনি।