ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে সাবেক এমপি সৈয়দ সোহেল

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ-১ আসনের সাবেক দুইবারের জাতীয় সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ রফিকুল হক সোহেল ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করতে শুক্রবার ধর্মপাশায় আসেন। শুক্রবার জুমার নামাজের পর ধর্মপাশা বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের    
সাথে মতবিনিময় করেন।
পরে ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাবেক ওই সাংসদের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ইফতার পূর্ব এক আলোচনা সভায় অংশ গ্রহণ করেন। এসময় বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলমগীর কবীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন, চামরদানী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান একেএম খসরুজ্জামান বাবলু, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা একরামুল হাসান শিরু প্রমুখ ।