স্টাফ রিপোর্টার
কৃষিমন্ত্রীর নির্দেশে বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরের নলুয়ার হাওর, মইয়ার হাওরসহ ছাতকের বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক মঞ্জুরুল হান্নান।
হাওর পরিদর্শন শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক মঞ্জুরুল হান্নান সাংবাদিকদের জানিয়েছেন, আগামী আউশ ও আমন চাষাবাদে কৃষকদের সহায়তা দেয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা ও ১০ টাকা কেজি দরে চাল প্রদানের জন্য কৃষিমন্ত্রীর কাছে
অনুরোধ করবেন। এছাড়া সুনামগঞ্জের বোরো ফসলের সার্বিক অবস্থা তুলে ধরবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক জানিয়েছেন, বুধবার দুপুর পর্যন্ত জেলায় বাঁধ ভেঙে ও জলাবদ্ধতায় প্রায় ১ লাখ হেক্টর বোরো জমি তলিয়ে গেছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ হবে প্রায় ১ হাজার কোটি টাকা।
- বিশ্বম্ভরপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার
- হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর মিছিল সমাবেশ


