ক্ষতিগ্রস্থ হাওর এলাকা পরিদর্শনে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
ক্ষতিগ্রস্ত বিশ^ম্ভরপুর উপজেলার হাওর এলাকা পরিদর্শন করেছেন জেলা আওয়ামলীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে নেতৃবৃন্দ উপজেলার বৃহৎ করচার হাওর ও আঙ্গারুলী সনার হাওরে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙ্গে ফসল ক্ষতিগস্ত হাওর এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পিপি অ্যাড. নান্টু রায়, জেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশন্া সম্পাদক অ্যাডঃ হায়দার চৌধুরী লিটন, সাবেক জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, পিপি ড. খায়রুল কবির রুমেল, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ফতেপুর ইউপি সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান, উপজেলা যুবলীগ নেতা নূরুল আলম সিদ্দীকি।