খরচার হাওরে কৃষক রাশেদ মিয়া পাশে ছাত্রদল

ফসলের মাঠে হাসছে পাকা ধান। অথচ কৃষকের মুখে হাসি নেই। মনজুড়ে শঙ্কা। ধান কাটা শ্রমিক না পেয়ে কৃষকরা পড়েছে সংকটে। এই সংকটকালে সুনামগঞ্জ সদর উপজেলায় গৌরারং ইউনিয়নের খরচার হাওরে দুইদিন ধরে ধান কেটে কৃষকের ঘরে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার সকালে খরচার হাওরে গিয়ে দেখা যায়, ফজরের নামায শেষে ভোর হতেই জেলা ছাত্রদলের সিনিয়র কর্মী আকমল হোসেনর নেতৃত্বে ছাত্রদল নেতা সেজাউল, আজমান, সোহাগ, সুমন, খালেদ, আলি আহমদ, জাকিরসহ কর্চার হাওরের কৃষক রাশেদ মিয়ার জমি কেটে দিচ্ছেন।
কৃষক রাশেদ মিয়া জানান, আমি কেয়ার জমি নিয়ে খুব চিন্তায় ছিলাম। কিন্তু রোজা রেখে দুইদিন ধরে ছাত্রদলের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি