বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও উপজেলা শাখার পরিচিতি অনুষ্ঠান এবং উদীচী শিল্পী গোষ্ঠী উপজেলার শাখার আয়োজনে ‘ভাসান পানির কথা’ নাটক মঞ্চস্থ হয়েছে।
শনিবার বিকালে খরচা হাওর পাড়ের উপজেলা সদর স্মৃতিসৌধে ‘ভাসান পানির কথা’ নাটক শুরুর আগে বক্তব্য রাখেন, হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও আন্দোলনের উপজেলা শাখার আহবায়ক ও সাবেক ইউ পি চেয়ারম্যান মহিবুর রহমান, যুগ্ম আহবায়ক ও উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহম্মদ মানিক, হাওর বাচাঁও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আ. গণী আনসারি, উদীচী শিল্পী গোষ্ঠী উপজেলার শাখার উপদেষ্টা চিত্ত রঞ্জন গোস্বামী প্রমুখ। নাটকে অভিনয় করেছেন, আব্দুল সালাম, মাহবুব, পুলক রাজ, মিটুন তালুকদার, ইফতেকার সাজ্জাদ পিয়াল, তুষার তালুককদার, কংকন, জুয়েল ,পলাশ, মাছুম, নির জুবায়ের, অনিক, বায়োজিদ, শাহারিয়ার, সাহারা শিউলি, নিলু ও প্রিয়াংকা।


