খাইহাওর বেড়ি বাঁধ ও কুকড়াখাই বাঁধ ভেঙ্গে পানি ঢুকছে হাওরে

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাইহাওর বেড়ি বাঁধ ও দরগাপাশা ইউনিয়নের শালদিঘা হাওরের কুকড়াখাই বাঁধ ভেঙ্গে হাওরে পানি ডুকছে। বৃহস্পতিবার ভোর থেকে বাঁধ ভেঙ্গে শালদিঘার  হাওরে এবং বিকেল থেকে খাইহাওর বেড়ি বাঁধ উপচে হাওরে পানি ঢুকছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কুকড়াখাই বাঁধ পরিদর্শন করেছেন।
সাধারণ কৃষকরা বলছেন- যদি এ দুটি বাঁধ রক্ষা করা
 না যায়, তাহলে দক্ষিণ সুনামগঞ্জের শালদিঘা হাওরের লেউনীভাঙ্গা বাঁধ ভেঙ্গে পাখিমারা, সংকাই হাওর, পাগলার নাগডরা, খালডড়া, পিঁপড়াকান্দি, দক্ষিণের হাওরের, খাইবিলসহ ছোটবড় ৮টি হাওর তলিয়ে যাবে।