স্টাফ রিপোর্টার
শিক্ষার্থীরা খাতায় সাধারণত পাঠ্যবই ও ক্লাসে পাঠদানের নানা বিষয় লিখে থাকেন শিক্ষার্থীরা। কিন্তু এবার সেই খাতায় নিজেদের প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষকের উপর হামলার বিচার চাইলেন শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১ টায় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। বিদ্যালয়ের শত শত ছাত্রী নিজের খাতার পাতা ছিড়ে সেই পাতায় আহত শিক্ষক সীতেশ চন্দ্র সরকারের উপর হামলার বিচার চেয়েছে।
শিক্ষার্থীদের হাতে খাতার সাদা পৃষ্ঠায় বড় হরফে ‘সীতেশ স্যারের উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই’ ‘শিক্ষক জাতির অপমান রুখতে হবে, এই আমাদের অঙ্গীকার’ ‘শিক্ষকের উপর হামলা কেন ? বিচার চাই, বিচার চাই, রিয়াদের বিচার চাই’ ‘আমাদের স্যারের উপর হামলার বিচার চাই, রিয়াদের শাস্তি চাই ’ এমনসব দাবি সম্বলিত শ্লোগান লিখা ছিল।
মানববন্ধন চলাকালে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলে ,‘ আমাদের স্কুলের রসায়নের শিক্ষক সীতেশ স্যার অত্যন্ত ভাল মানুষ। তিনি কোন রাজনীতি করেন না, অন্যায়কে আশ্রয়-প্রশয় দেন না। বিবেকের তাগিদে তিনি জামালগঞ্জ সরকারি হাই স্কুলের ছাত্র রিয়াদকে নকল করতে বাধা দিয়েছিলেন। নকল করতে বাধা দেয়ার কারণে স্যারকে রিয়াদ অমানুষিকভাবে ব্যাট দিয়ে মারধর করেছে। আমরা এর উপযুক্ত বিচার ও শাস্তি চাই।’
- ধর্মপাশায় জলমহালের দ্বন্দ্ব নিরসনে মোচলেকা
- জামালগঞ্জে শিক্ষকের উপর হামলা- শিক্ষক-ছাত্রীদের ক্লাস বর্জন ও মানববন্ধন


