খাদ্যবান্ধব কর্মসূটি ছাতকে দুইজনের ডিলারশীপ বাতিল

জাউয়া প্রতিনিধি
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল দুই ডিলার কর্তৃক আত্মসাতের ঘটনায় প্রতিবাদ সভা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ ও দক্ষিণ খুরমা ইউনিয়ন সচেতন নাগরিক ফোরামের যৌথ উদ্যোগে ইউনিয়নের সব কয়টি ওয়ার্ডের ভোক্তাদের সমন্বয়ে এক প্রদিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও ইউপি সদস্য মুহিবুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, সাবেক ইউপি চেয়ারম্যান
মুক্তিযোদ্ধা নুরুল আমীন, উপজেলা জাতিয় পার্টির সাবেক সভাপতি দুদু মিয়া তালুকদার, সচেতন নাগরিক ফোরামের আহবায়ক জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অ্যাড. সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামীম আহমদ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল লতিফ তালুকদার, মুহিতুর রহমান তালুকদার, এখলাছুর রহমান আখলন, লাল মিয়া তালুকদার, মুক্তিযোদ্ধা তালেব আলী, নূর মোহাম্মদ ময়না, ইউপি সদস্য ইলিয়াস আলী, আজিজুর রহমান, আছরিকর আলী, হিরণ মিয়া, আব্দুল কাদির, নূর উদ্দিন, এনেক্স ইয়াং সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও আবু রেহান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, ইতোমধ্যে ইউনিয়নের দুই ডিলারের  ডিলারশীপ বাতিল করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। প্রাথমিক তদন্ত কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিনকে তদন্ত থেকে অব্যাহত দেওয়া হয়েছে এবং বিষয়টি সুষ্ঠু তদন্তে দ্রুত তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হবে।