খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

এনামুল হক জুবের
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে শনিবার দুপুরে শহরের পুরতন বাসস্টেশন থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের কালীবাড়ি এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে  সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তোফাজ্জল হোসেন’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আকবর আলী, সেলিম উদ্দিন,অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন    
সোহেল, জেলা যুবদল সভাপতি আনছার উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ যুবদল সভাপতি সোহেল মিয়া, ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সামছুজ্জামান প্রমুখ।
এছাড়াও আরো উপস্তিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, আনিসুল হক, আবুল কালাম, জেলা বিএনপি  নেতা মাশুক আলম, জুনাব আলী, জেলা কৃষকদলের সভাপতি আ.ত.ম মিসবাহ, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিায়া মাজকুর পাভেল, কোষাধ্যক্ষ জুনেদ আহমদ, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, বিএনপি নেতা শামীম আহমদ, লুৎফুর রহমান, মো. আকুল আলী, যুবদল নেতা কালার চান,  শাহাজান, জাহাঙ্গীর, শ্রমিকনেতা সালাউদ্দিন, হিন্দু বৌদ্ধ নেতা অশোক তালুকদার, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ,  কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বক্তারা বলেন, ‘বেগম জিয়ার পরিবারকে হয়রানি করার জন্য একটার পর একটা ‘মিথ্যা মামলা’ দায়ের করা হচ্ছে। একের পর এক ষড়যন্ত্রমূলক ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার না করলে বিএনপি কঠোর কর্মসূচি দিয়ে এই সরকারের পতন ঘটাবে।’