খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র পৃথক বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
রোববার সকালে জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসষ্টেশনের
সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছুদূর এগুলেই পুলিশ পথ আটকায়। পরে সেখানেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ সভাপতি ও সুনামগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাড. শেরেনূর আলী ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুয়েল, আ.ত.ম মিসবাহ, অ্যাড আব্দুল হক, আবুল কালাম, যুগ্ম সম্পাদক নুর হোসেন, কাজী নাছিম উদ্দিন লালা, সুয়েব আহমদ, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, অ্যাড.আমিরুল হক, জুনাব আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, জেলা বিএনপি নেতা আব্দুল গণী, এখলাছ উদ্দিন, আশিকুর রহমান আশিক, অশোক তালুকদার, হাজী সাবুল মিয়া, আ. কাইয়ুম, মোর্শেদ আলম, ওনর খৈয়াম, কৃষ্ণ মোহন রায়, কামরুল হাসান রাজু, মমিনুল হক কালারচান, তোফাজ্জল হোসেন, সোহেল মিয়া, আবুল কাশেম দুলু, খোকন মিয়া, জেলা যুবদল নেতা আমানুল হক রাসেল, শামসুদ্দোহা,অলিউর রহমান, অ্যাড. রুকশান আলী, ফারুক মিয়া, মানিক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা, মোস্তাক আহমেদ, শাহজাহান মিয়া, খালেকুজ্জামান সোহেল,শাহ মোশাররফ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল আহাদ জুয়েল, শ্রমিক দলের সহ সভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, মৎস্যজীবী দলের আহ্বায়ক বাহারুল ফেরদৌস, যুগ্ম-আহব্বয়ক শরিফ মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, সহ-সভাপতি ফয়েজ আহমেদ, যুগ্ম সম্পাদক শাহ ফরহাদ, আজিজুর রহমান সৌরভ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য রাজপথে নেমেছে জিয়া সৈনিকরা। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবে।
এদিকে জেলা বিএনপি’র সহ সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাদিও আহমদ, জেলঅ যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত, আব্দুল্লাহ আল নোমান, নিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী, সুহেল আহমদ খান, আব্দুল লতিফ ময়না, জুলফিকার আলম, নজরুল ইসলাম, ইকবাল হোসেন, ইউসুফ মিয়া, খয়রুল ইসলাম, মোশারফ হোসেন, আল আমিন, জুনায়েদ আহমদ, জাহাঙ্গীর আলম, সালেক আহমদ, মিনারুল হক, মতিউর রহমান, মোহাম্মদ আলী, মো. আল মেনন, কাউছার আহমদ, সাদ্দক আলী, জাহাঙ্গীর, সারেল বক্সস, বাবুল খান মুন্না, উজ্জ্বল, শাহজাহান, ওয়েস কবির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির সোহাগ, জেলা ছাত্রদল নেতা সুমন আহমদ, হারুনুর রশিদ, শামীম আহমদ, শাহিন, হিরা, সাইফুল ইসলাম, আতাউর রহমান, ইমদাদুল হক, রাসেল আহমদ, ইকবাল হোসেন, রতন, মোস্তাক, সালমান, শাব্দিল আহমদ, নিশাত আল হাসান।