ছাতক প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি প্রদানের দাবিতে ছাতকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে বিএনপির মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এ মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
ছাতক পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মাস্টার ফজলুল করিম বকুল, সুনামগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামছুর রহমান সামছু, পৌর কাউন্সিলর, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক জসিম উদ্দিন সুমেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, যুবদল নেতা সাজ্জাদ হোসাইন, আলী আশরাফ তাহিদ, লিজন তালুকদার, জগলু মিয়া, জহির উদ্দিন, তারেক আহমদ, জয়নাল আবেদীন রফিক, ছাত্রদল নেতা মাহবুব আহমেদ, ইমদাদুর রহমান ইমন, আব্দুল বাকী মুহিত, আতাউর রহমান সোহাগ প্রমুখ।
মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতা সামসুর রহমান বাবুল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুতুব উদ্দিন, বিএনপি নেতা জাহেদুল ইসলাম আহবাব, আতাউর রহমান এমরান, আব্দুল আউয়াল, সাবেক মেম্বার আজহার আলী, সাবেক মেম্বার মনির উদ্দিন, সাবেক মেম্বার বাবুল মিয়া, বিএনপির নেতা তাজুল ইসলাম তালুকদার, হিরা মিয়া, আংগুর মিয়া, আলী হোসেন গেদা, মোস্তাব আলী, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, এমরান আহমদ, হেলাল আহমেদ, সুলতান মাহমুদ, দিলোয়ার ইসলাম, এনামুল হক, রাকিব মজনু, কামাল উদ্দিন, আব্দুল ওদুদ, মানিক মিয়া, ইলিয়াছ আহমেদ, মুহিব আহমদ, আব্দুল মুনিম মামনুন, ইজাজুল হক রনি, কুতুব উদ্দিন শ্রমিকদলের ইকবাল হোসেন, আবদুল সোবহান, মিন্টু ঘোষ, মোজাম্মেল হক রুহেল, ফেরদৌস আহমেদ বাবুল, মোহাম্মদ লাল মিয়া, মাসুক মিয়া, স্বেচ্ছাসেবকদলের সুলেমান মিয়া, তোফায়েল খান বিপন, খলিল আহমদ, আলাল মিয়া, সাইফুল ইসলাম, মতিউর রহমান, আশরাফ হোসেন, এমডি রাজু, ছাত্রদলের আব্দুল আজিজ ফয়সল, জয়নাল আবেদীন, সৈয়দ মেহেদী, সাচ্ছা আবেদীন, কাওছার আহমদ, মারুফ আহমদ, ইমরান হোসেন মাহিদ, মাহিব আহমেদ, উজ্জ্বল মিয়া, সাহেদ আহমদ, ইমরান আহমদ, নাঈম আহমেদ, সাব্বির আহমদ, এম ফজলু, আব্দাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
- শ্রীপুর উত্তর ইউনিয়নে আ.লীগের একক প্রার্থী আবুল হোসেন খান
- অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট যাত্রীদের ভোগান্তি চরমে


