খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাতে ডাঃ জীবন, মিলন ও সেলিম

ছাতক প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী নব-গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক এমপি দিলদার হোসেন সেলিম(সিলেট বিভাগীয়) মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসন     বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় বেগম খালেদা জিয়াকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। রাতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের বাসভবনে উপস্থিত হয়ে নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন।