খাসিলায় বন্দুকযুদ্ধের ঘটনায় গ্রেফতারকৃত চারজন রিমান্ডে

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের বন্দুকযুদ্ধের ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার রিমান্ডের আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হতে পারে।  
পুলিশ ও এলাকাবাসী  সূত্র জানায়, ওই গ্রামের পূর্ব বিরোধের জের ধরে দুদু মিয়া ও সিপন মিয়ার লোকজনের মধ্যে রমজানের প্রথম দিনে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে সিপন মিয়ার পক্ষে ২৯জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ৫০ জন আহত হন। এ   ব্যাপারে সিপন মিয়া বাদি হয়ে জগন্নাথপুর থানায়  ৫০জন কে আসামী করে  মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে  বুধবার পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে ৪জন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মাহতাব মিয়া, আকিক মিয়া, শহিদুল ইসলাম, সফিক মিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, বন্দুকযুদ্ধের ঘটনায় গ্রেফতারকৃত চারজনকে রিমান্ডের আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।