জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামের পূর্ব বিরোধের জের ধরে সিপন মিয়া ও দুদু মিয়ার মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার সুনামগঞ্জের আমল গ্রহণকারী ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত ১০ আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন, খাসিলা গ্রামের সুহিন আহমদ দুদু, শাহিন আহমদ, মুক্তার আহমদ, আতাউর রহমান, আব্দুল গফুর, জাবেদ হোসেন, নাহিদ আহমদ, সাদিকুর রহমান, আবু লেইছ, ও রুমন মিয়া।
মামলার বাদী সিপন মিয়া জানান, আসামীরা অবৈধ অস্ত্র ব্যবহার করে সংঘর্ষের মাধ্যমে তাদের লোকজনকে গুলিবিদ্ধ করে। এঘটনায় তিনি বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। যার নং জিআর৭২/১৬। ওই মামালার হাজিরা দিতে গেলে আদালত ১০ আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


