স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা ও জামালগঞ্জ উপজেলার সীমান্তবর্তী খেচুরিয়া হাওরে ধমকা হাওয়ার কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় খেচুরিয়া হাওর থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছে স্বজনরা। উদ্ধারকৃত জেলের নাম তহুর আলী (৪০)। তিনি জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মছদ্দর আলীর পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়,সোমবার বিকাল ৬টার সময় মাহমুদপুর গ্রামের তহুর আলী ও বাছির মিয়া বাড়ীর সম্মূখে খেচুরিয়া হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ ধমকা হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে পানির নীচে তলিয়ে যায়,বাছির মিয়াকে জীবিত অবস্থায় স্বজনরা উদ্ধার করতে পারলেও তহুর আলী পানির নীচে তলিয়ে যায়।


