খেলাঘরের জেলা সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
‘এসো গড়ি খেলাঘর, এসো গড়ি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিশু সংগঠন খেলাঘরের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুবুর রহমান শিপন। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাঘর সিলেট জেলা সংসদের সহ-সভাপতি তুহিন কান্তি ধর।
পরে জেলা খেলাঘরের আয়োজনে জেলা পুরাতন শিল্পকলা একাডেমী থেকে র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়।
অলক ঘোষ চৌধুরীর সভাপতিত্বে ও অ্যাড. এনাম আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,  খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট খেলাঘরের সহ-সভাপতি তুহিন কান্তি ধর, জেলা উদীচীর সভাপতি বিজন সেন রায়, অ্যাড. দেবদাশ চৌধুরী রঞ্জন, মানিক মোহন চন্দ, অরুন তালুকদার প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান শিপন বলেন, ‘খেলাঘর প্রতিষ্ঠিত হবার পর থেকে সংগঠনটি শিশু কিশোরদের মানসিক বিকাশে উল্লেখযোগ্য অবদান করে চলেছে। সাম্প্রদায়িক মৌলবাদ বিরোধী, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার স্বপক্ষের
এই সংগঠন জাতি গঠনে উল্লেখযোগ্য অবদান রেখেছে। বর্তমান অস্থির সামাজিক প্রেক্ষাপটে খেলাঘর’র বিকল্প নেই। সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত রাখতে হলে খেলাঘর কে সারাদেশে ছড়িয়ে দিতে হবে।’
সম্মেলনে বিজন সেন রায়কে সভাপতি ও অ্যাড. এনাম আহমদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।