বিশ্বম্ভরপুর প্রতিনিধি
খেলাধুলায় মানুষের মন ও শরীর ভালো থাকে এবং নানা অপকর্ম থেকে নিজেকে ও সমাজকে সুরক্ষা দেয়। এখন তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে জোরালো ভাবে খেলাধুলা চর্চা হচ্ছে।
বিশ^ম্ভরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ফতেপুর ইউনিয়ন একাদশ ও রানারআপ বাদাঘাট দক্ষিণ একাদশকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী।
মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিল্পী রানী মোদক, থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়াও তিনি বিভিন্ন অফিস পরিদর্শন করেন।


