স্টাফ রিপোর্টার
বাংলাদেশ খেলাফত মজলিশ সুনামগঞ্জ জেলা শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের পুরাতন বাস স্টেশনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাও. মুছা মুল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. এসএম সাহিদ আহমদ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিশ জেলা শাখার তত্বাবধায়ক মাও.নুরুদ্দীন আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন, খেলাফত মজলিশ জেলা শাখার সহ-সভাপতি মাও. ওয়ারিছ উদ্দিন, সহ-সম্পাদক মাও. আব্দুল জলিল, মাও. আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক মাও. সিরাজুল হক, মাও. আব্দুল খাইয়ূম, হাজী আবুল বশর, মাও. তাজুল ইসলাম, মাও. জমিরুল হক, ডা. আব্দুল হক, মুফতি আবু বকর, মাও. মফিজুর রহমান প্রমুখ।


