Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শান্তিগঞ্জ অফিস
বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়বে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করতে হবে। সবাই মিলে গ্রাম গঞ্জে, উপজেলা ও জেলা পর্যায়ে সংগঠনের কাজকে আরও ত্বরান্বিত করতে হবে। তিনি বলেন, যে সমস্ত নেতৃবৃন্দ কারাবরণ করেছেন, তাদেরকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য বর্তমান সরকারের কাছে জোড় দাবি জানাই।
মঙ্গলবার দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় জেলা শাখার সভাপতি মুফতী মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার’র যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মাওলানা ফয়েজ আহমদ, যুগ্ম মহাসচিব মুফতী শরাফত হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার নির্বাহী সভাপতি প্রভাষক মাওলানা আনোয়ার আলী, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলনা এনামুল হক মোছা, মাওলানা সামিউর রহমান মোছা, সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সহ সভাপতি অধ্যক্ষ জাহিদ উদ্দীন চৌধুরী, সিলেট মহানগর শাখার সহ সভাপতি মাওলানা সানা উল্লা, কেন্দ্রীয় ছাত্র মজলিসের সভাপতি তারেক বিন হাবীব।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা মাওলানা নুর উদ্দীন, মাওলানা মোছা মোল্লাহ, সাবেক সেক্রেটারী মাওলানা সৈয়দ সাহিদ আহমদ, জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল, মাওলানা ওয়ারিছ উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা মোঃ জমিরুল ইসলাম মমতাজ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, জেলা খেলাফত মজলিস নেতা মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলান আবু বক্কর শাহ, মাওলানা সোলেমান হেকিম, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা এবি এম নোমান, মুফতী আলী ওয়াক্কাছ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা হোসাইন তামীম, মাওলানা এমদাদুল হক প্রমুখ।