খেলাফত মজলিস পৌরশাখার বিক্ষোভ মিছিল

দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রামপালের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও জ্বালানী গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে খেলাফল মজলিস সুনামগঞ্জ পৌর শাখা। শনিবার বাদ আছর মিছিল পরবর্তী সামাবেশে পৌর সভাপতি মাও. খলিল আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,
 জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সাধারণ সম্পাদক মাও. ছদরুল আমিন সাংগঠনিক সম্পাদক মাও. বুরহান উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাও. আখতার হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাও. নুরুল ইসলাম, প্রচার সম্পাদক আখতার হুসাইন আতিক, ছাত্র মজলিস জেলা সভাপতি আতাউল হক, সেক্রেটারী শাহ কামাল সাজু, খেলাফত মজলিস সদর সভাপতি মাও. শুয়াইবুর রহমান, ফারুক আহমেদ জাবেদ, মাও. সাজ্জাদুর রহমান, মাও. হাফিজ আবু সাঈদ, শরীফ মাহমুদ, জহিরুল ইসলাম, মাও. মুক্তাদির আলম, মাও. ওক্কাস আলী, মাও. এনামুল হক, মাও. আলী আহমদ, সোলাইমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি