খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার পুণর্গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় স্থানীয় মজলিস মিলনায়তনে শাখা সভাপতি মুহিব্বুর রহমান শিবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সানাউল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাও. খলীল আহমদ।
২০২১-২০২২ সেশনের পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন সভাপতি মুহিব্বুর রহমান শিবলু, সহ-সভাপতি মাও. হাবীবুর রহমান, সৈয়দ রেজাউল হক, মুহাম্মদ দিলওয়ার হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আলী খান, সহ সাধারণ সম্পাদক সৈয়দ সানাউল হক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবিদ আলী, বায়তুলমাল সম্পাদক মোঃ সালমান খান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক মাও. মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক সাদিকা খাতুন বুশরা, সদস্য মোঃ জিয়াউর রহমান, শাহ হোসাইন সুজন, রাজীব ও কাজী কামরুল হাসান।
প্রেস বিজ্ঞপ্তি


