খেলাফত মজলিস সুনামগঞ্জ সদর উপজেলা শাখার পূণর্গঠন উপলক্ষে গতকাল (০৬/০৩/২০২১) শনিবার বিকাল ৩টায় স্থানীয় মজলিস মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মাওলানা শুয়াইবুুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াক্কাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ সাধারণ সম্পাদক মাও. নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ সাধারণ সম্পাদক মুহিব্বুর রহমান শিবলু ও জেলা অফিস সম্পাদক মাও. আলী খান। ২০২১-২০২২ সেশনের পূর্ণাঙ্গ কমিটি হলো- সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, সহ-সভাপতি মাও. আব্দুল মুক্তাদির, মাও. ফরীদ উদ্দিন মাসউদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াক্কাছ, সহ সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. মাশুক আহমদ, বায়তুলমাল সম্পাদক মাও. বদরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক হা. নাজিম উদ্দিন, অফিস ও প্রচার সম্পাদক মাও. নূরুদ্দিন, উলামা বিষয়ক সম্পাদক মাও. আব্দুল্লাহ আল মামুন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ, মহিলা বিষয়ক সম্পাদক মাহবুবা খানম, সদস্য মাও. ফাতহুল করীম। প্রেসবিজ্ঞপ্তি


