ছাতক প্রতিনিধি
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির হাফিজ মাও. যুবায়ের আহমদ আনসারী বলেছেন, ‘খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনায় খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।’
বৃহস্পতিবার দুপুরে হাসনাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে ছাতক উপজেলা খেলাফত মজলিসের বার্ষিক শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা শাখার সভাপতি মাও. আবুল কারামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ও মুহিবুর রহমান ওসমানের যৌথ পরিচালনায়
অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর মজলিসের সভাপতি মাও. সিরাজুল ইসলাম সিরাজী, সহ সভাপতি মাও. পীর আব্দুল জব্বার, জেলা সভাপতি মাও. মুসা মোল্লা, ছাতক উপজেলা সহ সভাপতি মাও. মুহিবুর রহমান, মাও. আব্দুল কাদির, ছাত্র মজলিস জেলা সভাপতি কবির আহমদ প্রমুখ।
অধিবেশন শেষে মাও. আবুল কালামকে সভাপতি, মাও. রমিজ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মাও. নুরুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট খেলাফত মজলিস ছাতক উপজেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মাও. মুহিুর রহমান, মাও. আব্দুল কাদির, মাও. আব্দুল করিম, মাও. ইলিয়াস আহমদ, সহ সাধারণ সম্পাদক মাও. মুজিবুর রহমান ওসমান, মাও. শওকত আহমদ, মাও. মুশতাক আহমদ, মাও. ইসলাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাও. আনোয়ারুল হক, মাও. বদরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাও. নোমান আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাও. ফয়ছল আহমদ, অর্থ সম্পাদক মাও. রকিব আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাও. কবির আহমদ, প্রচার সম্পাদক মাও. সালেহ আহমদ, নির্বাহী সদস্য মাও. সুহায়েল আহমদ সুহেল, মাও. জাবেদ আহমদ ও মাও. ফয়েজ আহমদ।


