সু.খবর রিপোর্ট
৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে জেলা কৃষক লীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণের বঙ্গবন্ধুর প্রতিকৃতি থেকে শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয় সংগঠনের নেতা কর্মীরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহ্বায়ক শাহ আলম শেরুল, সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা কৃষক লীগের সদস্য সালমা আক্তার চৌধুরী, আনোয়ারুল হক, সামছুল হক, আবু তাহের, তাজুল ইসলাম, নজরুল ইসলাম, মেহেদী হাসান চৌধুরী রাসেল, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্ববায়ক মহিবুর রহমান মুহিব, সদস্য সচিব মেহেদী হাসান লিটন, সদস্য শাহজাজান মিয়া, শাহ আলম দেলুয়ার, রিংকু কুমার কর, মজু মিয়া, এরশাদ মিয়া, রুজেল আহমদ, সাইফুল ইসলাম, রুবেল মিয়া, সুব্রত কুমার কর, সাইফুল ইসলাম সাইফ, নুরুল আমিন, জাকির হোসেন, নয়ন বর্মন, সুরমা ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব জহুর মিয়া, কুরবাননগর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক নাজিম উদ্দিন ও সদস্য সচিব শফিক উদ্দিন প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আলহাজ আকমল হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি চেয়ারম্যান সিরাজুল হক, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহীদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা বিজন কুমার দেব, পৌর মেয়র মিজানুর রশিদ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল ছালাম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি নূরুল হক, সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক জুবেদ খাঁন,এমদাদ আহমদ পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ্ রুহেল প্রমুখ।
এদিকে বিশ্বম্ভরপুরে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা কৃষক লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ শোভাযাত্রা বের করেন। আনন্দ শোভযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী প্রমুখ।


