গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
অ্যাড. রুহুল তুহিনকে সভাপতি ও অ্যাড. এনাম আহমদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। রবিবার জেলা আইনজীবী সমিতির ৪নং কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী অ্যাড. রবিউল লেইস রোকেস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য অ্যাড.শেখ আখতারুল ইসলাম ও আন্তর্জাতিক সম্পাদক অ্যাড. হাসান তারিক চৌধুরী। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. নিরঞ্জন দাস, অ্যাড. রুহুল তুহিন ও অ্যাড. এনাম আহমদ। সভায় সুনামগঞ্জের বর্তমান          
পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয় এবং অবিলম্বে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানানো হয়।
সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।