গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সংগঠনের রায়পাড়াস্থ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দিপ্তি রানী সরকার। শ্রাবন্তী বাল্মীকি’র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহর, সাইফুল আলম, আমির উদ্দিন, ট্রেড ইউনিয়ন সংঘ সদর উপজেলা কমিটির সাংগঠনিক স¤পাদক রাজু মণ্ডল প্রমুখ।
সভায় একা বর্মন কে সভাপতি ও পপি বেগম কে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ পৌর কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি প্রতিমা চন্দ্র, সহ—সম্পাদক কানন দাস, সাংগঠিক সম্পাদক দেবী লাল, দপ্তর সম্পাদক পূর্ণিমা চন্দ্র, প্রচার সম্পাদক শিপ্রা রায়, অর্থ সম্পাদক মমতা।
প্রেস বিজ্ঞপ্তি


