গণমাধ্যমকর্মীদের পুস্পস্তবক অর্পণ

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন সুনামগঞ্জের গণমাধ্যমকর্মীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন গণমাধ্যমকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক  
 গ্রাম বাংলার কথার সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুন নাহার বেগম শাহানা রব্বানী, বিটিভির জেলা প্রতিনিধি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সাপ্তাহিক সুনামগঞ্জ সংবাদের সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি এআর জুয়েল, নিউজ২৪ ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার মোসাইদ রাহাত, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার লিপসন আহমদ, দৈনিক আলোকিত সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার আল আমিন, চ্যানেল আই’র ক্যামেরাপার্সন তরিকুল ইসলাম, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার কামরান আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা ফৌজিয়া আরা শাম্মী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, বিএমএ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গণ-মাধ্যম কর্মী ডা. সৈকত দাস প্রমুখ।