গণমাধ্যমকর্মীদের সাথে হেযবুত তওহীদের মতবিনিময়

নোয়াখালীর সোনাইমুড়িতে হেযবুত তওহীদের ২ সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়ি-ঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ।
মঙ্গলবার সংগঠনের জেলা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন           
সুনামগঞ্জের ডাক’র সম্পাদক অধ্যক্ষ মো. শেরগুল আহমদ, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাশ, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি আল হেলাল, একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, সুনামগঞ্জের সময়ের সহকারী সম্পাদক জসিম উদ্দিন, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার আকরাম উদ্দিন, সুনামগঞ্জ প্রতিদিনের বার্তা সম্পাদক বিপ্লব রায়, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি আমিনুল হক, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রাজন মাহবুব, দৈনিক বজ্রশক্তির দোয়ারাবাজার প্রতিনিধি হাফেজ সেলিম আহমেদ, চ্যানেল এস বি ডি’র জেলা প্রতিনিধি ফুয়াদ, সপ্তাহিক হাওরাঞ্চলের কথার স্টাফ রিপোর্টার কামাল উদ্দিন, দৈনিক নবরাজের জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, এমএ করিম লিলু,  দৈনিক শাল্লার খবরের সম্পাদক  বাদল চন্দ্র দাশ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দেশব্যাপী হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী সভা-সমাবেশের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এরপর সংবাদ সম্মেলনে জেলা হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন সুস্পষ্টভাবে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হেযবুত তওহীদ কিভাবে কাজ করে যাচ্ছে তা তুলে ধরেন।
হেযবুত তওহীদের জেলার সাধারণ সম্পাদক দেওয়ান তাসাদ্দুক রাজা ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসাইন সর্দার, জেলা কমিটির উপদেষ্টা হাফেজ মো. মোশাহিদ আলী,  জেলা সভাপতি তানভীর আলম, জেলা প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, জেলা দপ্তর সম্পাদক আতিকুর রহমান এবং জেলা কমিটির অর্থ সম্পাদক দীন মোহাম্মদ। প্রেস বিজ্ঞপ্তি