স্টাফ রিপোর্টার
গণহত্যা দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জে প্রথমআলো বন্ধুসভার উদ্যোগে আলোর মিছিল ও আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে।
সন্ধ্যা সাতটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে প্রথমে আলোক প্রজ্বালন করা হয়।
এরপর সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি রাজু আহমদের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি নুরুল মোমেন, প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, মলয় কান্তি তালুকদার, জেলা খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, সংস্কৃতি সংগঠক অ্যাড. অলক ঘোষ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সহ সাধারণ সম্পাদক অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, প্রথমআলোর সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, সাংস্কৃতিকর্মী দ্বিপায়ন চৌধুরী চয়ন, রিপন চন্দ, বন্ধুসভার সহ সভাপতি হায়দার আলী ও প্রদীপ পাল, সাধারণ সম্পাদক সামির পল্লব প্রমুখ।
এ সময় বন্ধুসভার সফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, বিল্লাল হোসেন, সমীরন ধর, আশীষ বর্মন, শিপা আক্তার, তাজকিরা হক তাজিন, শাহিদুর রহমান, আহমেদ শামস অর্ক, পৃথা দেব, ঝরনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


