গণিত প্রতিযোগিতায় জয়ের বিশ্বজয়

২২তম ইউসিমাস এবাকাস এন্ড মেন্টাল এ্যারিথমেটিক ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ৩য় স্থান অর্জন করেছে জয় ভৌমিক। গত ১০ ও ১১ ডিসেম্বর মালয়েশিয়ার ‘গ্লোবাল এবাকাস এন্ড মেন্টাল এ্যারিথমেটিক এসোসিয়েশন মালয়েশিয়া আয়োজিত প্রতিযোগিতায় জয় এ সাফল্য অর্জন করে। প্রতিযোগিতায় বিশ্বের ৭৬টি দেশের ১১০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। এছাড়াও জয় ২২তম ইউসিমাস লিসেনিং ক্যালকুলেশন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ৪র্থ স্থান অর্জন করেছে।
জয়ের বাবা ঢাকার রামপুরা থানার ট্রাফিক ইনচার্জ,  মা গৃহিণী। জয়ের মা ধর্মপাশা উপজেলার মধ্যনগর গ্রামের তালুকদার বাড়ির সন্তান। সে সুনামগঞ্জ ডিসি অফিসে কর্মরত নবেন্দু তালুকদার (রিপন) ও শিক্ষক নিত্যগোপাল তালুকদার (লিটন) এর ভাগ্নে।
জয়ের অসামান্য অবদানের পিছনে তার শিক্ষক, বাব, মা, ঊর্মি, সুম্মি এবং ছোট মামি’র অবদান অসামান্য। সে বড় হয়ে ডাক্তার হতে আগ্রহী। সে সকলের আশীর্বাদ/দোয়া প্রাথী। -সংবাদ বিজ্ঞপ্তি