গনতন্ত্রের গলা টিপে ধরা সরকারকে ধরাশায়ি করতে গণ-অভ্যুত্থানের বিকল্প নেই মিজানুর রহমান চৌধুরী

ছাতক প্রতিনিধি
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, অবৈধ সরকারের অপশাসন থেকে দেশবাসীকে মুক্ত করতে যুদলকেই অগ্র সৈনিকের ভুমিকা নিতে হবে। গনতন্ত্রের গলা টিপে ধরা আওয়ামী সরকারকে ধরাশায়ি করতে গণ-অভ্যুত্থানের কোন বিকল্প নেই। দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরনের জন্য অতীতের মতো যুবদলকে রাজপথের আন্দোলনে ঝাপিয়ে পরতে হবে।
তিনি বলেন, তিনবারের প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র দেশের ভবিষ্যত কান্ডারী তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সরকার। এ ষড়যন্ত্রের আগুনেই অবৈধ বাকশালী সরকার ভষ্মিভুত হবে।
শনিবার বিকেলে গোবিন্দগঞ্জের তানজিনা কমিউনিটি সেন্টারে উপজেলা যুবদলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদলে আহবায়ক সহিদুর রহমান সুহেলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সদররুল আমিন সোহানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, ফরিদ উদ্দিন, জিলুর রহমান মানিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম হোসেন শাকিল, উপজেলা যুবদলের সদস্য সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মাছুম আহমদ, আজিজুর রহমান আজিজ, উসমান আলী, সাব্বির আহমদ।
বক্তব্য রাখেন, যুবদল নেতা আবু শামীম, মুহিবুর রহমান মেম্বার, কয়েছ আহমদ, রইছ উদ্দিন রানা, বাহা উদ্দিন ফাহিম, লিপসন মিয়া, ডাঃ মাজাহারুল ইসলাম,মানিক মিয়া, অলিউর রহমান আলেক, সুজন আহমদ, রিহাব উদ্দিন প্রমুখ।
এসময় বিএনপি নেতা কয়েছ আহমদ, লুৎফুর রহমান খান, মাহবুবুর রহমান, শেখ আফতাব আলী, জমশের আলী, ইব্রাহিম আলী রাসেল, নুরুল আলম, সায়েদ মিয়া, ছালিক মিয়া, আছমত আলী, আব্দুর রশিদ, আলকাব আলী মেম্বার, আখলুছ আলী, মুক্তার আহমদ, হাফিজ মিসবাহ, স্বোচ্ছাসেবকদল নেতা রাহেল আহমদ,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হিরা, কবির আহমদ, মাছুম আহমদ, সেলিম আহমদ, ফয়ছল আহমদ সুমন, কামাল আহমদ, ফয়েজ আহমদ, সারোয়ারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।