গভীর রাতেও খোলা থাকে দোকানপাট

আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুরে সরকারী নির্দেশনা উপেক্ষা করে দিনরাত দোকানপাট খোলা করে ব্যবসায়ী কার্যক্রম চলে আসছে। নির্দেশনা অনুয়ায়ী সকাল আট টা থেকে বিকেল চার টা পর্যন্ত ঔষধের দোকান ব্যতিত সব ধরণের দোকানপাট খোলা থাকার কথা থাকলেও জগন্নাথপুরের হাটবাজারগুলোতে মধ্যরাত পর্যন্ত অধিকাংশ দোকানপাট খোলা রেখে ব্যবসায়িক কার্যক্রম চলে আসছে। ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির শঙ্কা রয়েছে।
জানা যায়, সাম্প্রতিককালে লকডাউন সীমিত হওয়ার পর থেকে জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজারসহ উপজেলার প্রতিটি হাটবাজারগুলোতে মানুষের সমাগম বাড়তে থাকে। সরকারী নির্দেশনা হলো প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টার পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। চার টার পর থেকে পরদিন সকাল আট টা পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে।
সরেজমিনে জগন্নাথপুর বাজার ঘুরে দেখা যায়, ভোর থেকে জগন্নাথপুর বাজারে দোকানপাট খোলা শুর” হয়। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলে ব্যবসা পরিচালনা শুর” হয়। বিকেল চার টার পর থেকে ধীরে ধীরে বাজারের বড় বড় মার্কেটগুলো বন্ধ করা হলেও অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান রাত পর্যন্ত খোলা থাকে। এতে করে স্বাস্থ্যবিধি মানতে অনিহা দেখা দিয়েছে জনসাধারণের মধ্যে। উপেক্ষিত হচ্ছে শারীরিক দূরত্ব।
জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন জানান, ব্যবসায়ীদের সরকারী নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করার জন্য আমরা ব্যবসায়ীদের কে বারবার জানিয়েছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মিত বাজার মনিটিংয়ের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।